নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কুমিল্লায় মা, ছেলেমেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার।

শনিবার ৫ জুলাই ২০২৫।

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের ২ নারীসহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার (৪ জুলাই) রাতে নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরা থানায় এ মামলা দায়ের করেন। এদিকে এ মামলার আসামি সুবীর মিয়া ও বাবুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহকে। এছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার ঘনিষ্ঠ অনুসারী ও প্রতিবেশীরা। মামলায় অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (২৭)-কে নির্মমভাবে হত্যা করা হয়।বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মাদক সংক্রান্ত পুরনো বিরোধের জেরে কড়ইবাড়ি গ্রামে এই ত্রিপল হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

আরও পড়ুন