নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

স্যার আশুতোষ সরকারি কলেজে প্রাক্তন স্কাউট অ্যাসোসিয়েশনের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান।

রবিবার ০৬ জুলাই ২০২৫

বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজে প্রাক্ত রোভার স্কাউট অ্যাসোসিয়েশনের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্

আজ ৫ জুলাই ২০২৫, শনিবার সকাল ১১টায় বোয়ালখালী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ডেনে কলেজের প্রাক্তন রোভার স্কাউট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন বাবলু। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ও অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. পার্থ প্রতিম ধর। অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রাক্তন সিনিয়র রোভারমেট ও সাকুরার উপদেষ্টা সাংবাদিক মো: মুজাহিদুল ইসলাম, কলেজের আর.এস.এল. শুভ্রত বিশ্বাস, চট্টগ্রাম অঞ্চলের সহকারী লিডার ট্রেইনার প্রবীর কান্তি মজুমদার।অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নয়ন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন রোভার স্কাউট চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক শাহ নেওয়াজ আলী মীর্জা, স্কাউট চট্টগ্রাম জেলা কমিশনার মো: আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রণয় বড়ুয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবু জাফর, সঞ্জিত সিনহা, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আবু নাহিয়ান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মনিরুল হক, পুষ্পিতা চক্রবর্তী , আবিদা সুলতানা, ইয়াসমিন আক্তার প্রমুখ।অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম ধর বলেন—সুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটিংয়ের ভূমিকা অনস্বীকার্য।) স্কাউটরা আজ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হচ্ছে তাদের ইতিবাচক ভূমিকার জন্য। আমি মনে করি, দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রেই স্কাউটরা নীরবে কাজ করে যাচ্ছে।”

উদ্বোধকের বক্তব্যে জনাব মোহাম্মদ কামাল উদ্দিন বলেন,“দেশের ক্লান্তিলগ্নে স্কাউটরা তাদের কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।আমি মনে করি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে স্কাউটরা অব্যাহতভাবে সমাজসেবায় নিয়োজিত। তাই আমি প্রত্যেক শিক্ষার্থীকে স্কাউটিং-এ যোগ দিয়ে দেশ ও সমাজের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানাই”।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন