রোববার, ৬ জুলাই, ২০২৫
রাজধানীর খিলক্ষেত এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আজ রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আজ ভোরে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি বর্তমানে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি মর্গে পাঠানোর হবে।তিনি জানান,তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের একজন পুরুষ ও ১ জন নারী।
আমারদেশ২৪ নিউজ।









