নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

নারী দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নিজস্ব প্রতিবেদক, মগবাজার।

সোমবার ০৭ জুলাই ২০২৬

বাংলাদেশ নারী ফুটবল ছুঁয়েছে নতুন এক মাইলফলক। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন লাল-সবুজের মেয়েরা। গৌরবময় এই অর্জন উদ্‌যাপন করতে নারী দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

এর আগে রবিবার (৬ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ আরও অনেকে। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বাঘিনীদের শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই ভিড় জমিয়েছিলেন ফুটবল প্রেমীরা।

এর আগে, রাত পৌনে ২টার দিকে এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে দেশে ফিরে বাংলাদেশ নারী ফুটবল দল।

এতো রাতে সংবর্ধনা আয়োজনের কারণ হিসেবে জানা গেছে, আগামীকাল সোমবার (৭ জুলাই) সকালে ভুটানের লিগ খেলতে রওনা দেবেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। সপ্তাহ খানেক পর গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রের যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দল শক্ত গ্রুপেই পড়েছিল। তিন দলের মধ্যে দুটিই ছিল বাঘিনীদের (ফিফা র‌্যাঙ্কিং ১২৮) চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে— বাহরাইনের ৯২ আর মিয়ানমারের ৫৫।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন