নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

জুলাই – আগষ্ট বিপ্লবে শহীদ ছয় সাংবাদিকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 

 

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি।

মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫

২০২৪ এর জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে শহীদ ছয় সাংবাদিক সহ শতাধিক আহত সাংবাদিকদের পাশে দাঁড়াতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে সাংবাদিক বক্তারা।

এ সময় সাংবাদিকদের মাঠে কাজ করার জন্য জীবন নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম কর্তৃপক্ষগুলোকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছেন সাংবাদিকরা।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নগরীর চেরাগী পাহাড় এলাকায় লুসাই হলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন(সিআরএ)’র উদ্দ্যোগে গত জুলাই – আগষ্টে নিহত শহীদ ছয় সাংবাদিকদের স্মরণ সভায় সাংবাদিক বক্তারা এ আহ্বান জানান।

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক আমীনুল হক শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিআরএ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন। স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও কথা সাহিত্যিক কামাল পারভেজ, দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান এস এম পিন্টু, মাইটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, সিআরএ’র সিনিয়র সহ সভাপতি আজিজুল হক আজীজ,

সিআরএফ’র সাংগঠিনক সম্পাদক তানভীর আহমেদ, ব্যবসায়ী মিজানুর রহমান পারভেজ, সাংবাদিক নজরুল ইসলাম, ইসমাইল ইমন, কাজী জাহাঙ্গীর, প্রতিদিনের সংবাদ চৌধুরী, জুনায়েদ আহমেদ, এবাদুল হক, শাফায়াত মোরশেদ প্রমুখ।

বক্তারা বলেন, এক বছর পার হয়ে গেলেও গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের নিহত ছয় সাংবাদিকদের জন্য সামান্য কিছু অনুদান ছাড়া আর কিছুই করা হয়নি। এসব জুলাই আগস্ট এর সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা দরকার, তবেই ছাত্র আন্দোলনের ইতিহাস পরিপূর্ণতা লাভ করবে। পরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ছয় সাংবাদিকদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা সহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আমারদেশ২৪.com

আরও পড়ুন