নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

নগরীর টেরিবাজারে নারীর গলার চেইন ছিনতাইকারী ২ যুবককে আটক করেছে পুলিশ।

আমারদেশ২৪ ডেস্ক

মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় অবশেষে গ্রেফতার হয়েছে দুই ছিনতাইকারী। আজ মঙ্গলবার ( ৮ জুলাই) সকাল ৭টার দিকে এক নারীকে পথরোধ করে টিপ ছুরির ভয় দেখিয়ে গলায় থাকা সোনার অলংকার ছিনিয়ে নেয় দুই যুবক।

চোখের পলকে ঘটে যাওয়া সেই মুহূর্তটি ধরা পড়ে এক দোকানের সিসিটিভি ক্যামেরায়। ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হতে দেরি হয়নি। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে স্থানীয়দের, তারও কিছুক্ষণ সংবাদ মাধ্যমের ডিজিটাল মিডিয়াতে প্রচার হয়।

আর সেই সংবাদ প্রচারের মাত্র এক ঘণ্টা পরেই রীতিমতো নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ কোতোয়ালী থানার আশপাশের এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে দুই ছিনতাইকারীকে আটক করে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম, গণমাধ্যমকে তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে আমরা আলাদা টিমে ভাগ হয়ে অভিযান চালাই। গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালী এলাকার ভেতর থেকেই দু’জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেছে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন