নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বান্দরবানে বালু উত্তোলনের দায়ে ২ জনের অর্থদন্ড,গ্রেপ্তার।

বান্দরবানে বালু উত্তোলনের দায়ে ২ জনের অর্থদন্ড,গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক।

শুক্রবার , ১১ জুলাই, ২০২৫

 লামা উপজেলার ফাঁসিয়াখালীতে পাহাড়ি ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনজনকে গ্রেফতার করে দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে দুটোর সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন এ দণ্ড দেন।

প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় ফাঁসিয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃত আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় আব্দুর শুক্কুরকে ২ মাসের এবং আলতাজ মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় জড়িত দুজন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দণ্ড দেয়া হয়। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন