আনোয়ারায় ২ গরু চুরি
চট্রগ্রামের আনোয়ারায় গোয়ালঘর থেকে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ডুমুরিয়া ফুলতল নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ আবু তাহের জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোয়াল চেক করে ঘুমাতে যান তিনি। শুক্রবার সকালে বাসা থেকে বের হওয়ার সময় জানতে পারেন বাইরে থেকে ঘরের দরজা বন্ধ। পরে অন্য গেইট দিয়ে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখেন তাঁর পালিত দুইটি গরু নেই।কে বা কারা চুরি করে নিয়ে গেছে। দুইটি গরুর আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ হাতে পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।









