নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সাতকানিয়া নদভীর পিএস রাসেল উদ্দীন আটক।

নিজস্ব প্রতিবেদক।চট্রগ্রাম।

সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পলাতক এমপি নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) মোঃ রাসেল উদ্দীনকে আটক করেছে পুলিশ।গতকাল শনিবার (১২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, “বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আমারদেশ২৪ ডেস্ক।

 

আরও পড়ুন