নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সরকারি খরচে দেশে পাঠানো হবে রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ।

আমারদেশ২৪ ডেস্ক
সোমবার ১৪ জুলাই, ২০২৫
দক্ষিণ কোরিয়ায় কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে এখন থেকে সরকারি খরচে লাশ দেশে পাঠানো হবে। এ ছাড়া বিএমইটি কার্ড থাকলে মৃত্যুর পর বীমা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ক্ষতিপূরণও পাবেন। এমনটি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সরোয়ার আলম।
জানা গেছে, দেশটিতে প্রায় ৩০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন।দেশটিতে কোনো প্রবাসীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে বিপুল অর্থের প্রয়োজন হয়। অর্থের অভাবে অনেক সময় রেমিট্যান্স যোদ্ধাদের লাশ মর্গে পড়ে থাকে। এমনকি ওই দেশেই দাফন করা হয়। তবে এমন পরিস্থিতিতে অনেক সময় বাংলাদেশি কমিউনিটি কিংবা ব্যবসায়ীরা সহযোগিতা করে থাকেন।
তবে এখন থেকে প্রবাসী বাংলাদেশিদের লাশ বিনা খরচে দেশে পাঠানো হবে। এ ছাড়া ৫ বছর মেয়াদি বিএমইটি কার্ড থাকলে মৃত্যুর পর সেই বীমার আওতায় প্রবাসীরা ক্ষতিপূরণও পাবেন। সরকারি খরচে মৃতদেহ দেশে পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখতে চান প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়ুন