নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

আর্টিফিশিয়াল ড্রিংক বাসী খাবার রাখার অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে দেড়লক্ষাধীক টাকা জরিমানা।

নিউজ ডেসবক।

শুক্রবার ১৮ জুলাই ২০২৫

আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল বৈদ্যুতিক ক্যাবল বিক্রি, বাসি খাবার সংরক্ষণ ও অবৈধভাবে আর্টিফিশিয়াল ড্রিংক বাজারজাতের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

.এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উপজেলার তৈলারদ্বীপ ও কালা বিবির দীঘি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

অভিযানে বিসমিল্লাহ হার্ডওয়্যারকে বিএসটিআই সনদ ছাড়া নকল বৈদ্যুতিক ক্যাবল বাজারজাতের দায়ে ২৫ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে বাসি ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা এবং এরিকো ফুড অ্যান্ড বেভারেজকে সনদ ছাড়া আর্টিফিশিয়াল লিচি ড্রিংক বাজারজাতের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ৪৫৫ কার্টুন লিচি ড্রিংকও জব্দ করা হয়েছে।

বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার প্রকৌশলী মো. মাহফুজুর রহমান ও পরীক্ষক প্রিময় মজকুরী জয় প্রসিকিউটর হিসেবে আদালতে দায়িত্ব পালন করেন।

অভিযান শেষে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, “নকল পণ্য বাজারজাত, ভেজাল খাবার বিক্রি এবং ওজন ও পরিমাপে প্রতারণা রোধে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন