স্পোর্টস ডেস্ক।
শনিবার ১৯ জুলাই ২০২৫
শ্রীলঙ্কা সফর শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে নিজের দেশ বাংলাদেশে জাতীয় ক্রিকেট দল। এবার নিজেদের ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে টাইগারর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে সিরিজের ট্রফি।
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ২ অধিনায়কের উপস্থিতিতে এই ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে সিরিজের উত্তেজনা আরও একধাপ বাড়িয়ে দেয়।









