নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে নিউ মার্কেট যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় আটক ২।

নিজস্ব প্রতিবেদক।

সোমবার ২১ জুলাই ২০২৫

 চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের ধরা হয়।এদিকে, এ ঘটনার একটি সিসি টিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাতে দেখা যায়, থেমে থাকা বাসটিতে হঠাৎ পেট্রোল বোমার মতো কিছু একটা ছুঁড়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। বাসে আগুন জ্বলে উঠলে আতঙ্ক সৃষ্টি হয়।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রওনা দিয়ে নিউমার্কেট মোড়ে যাত্রী নামানোর সময় এ ঘটনা ঘটে। তবে, যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন