নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

লিখিত বিসিএসের ৪৬ তম পরীক্ষা শুরু ২৪ জুলাই।

নিউজ ডেস্ক।

সোমবার ২১ জুলাই ২০২৫

বিসিএসের লিখিত ৪৬ তম পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই। রোববার এক বিজ্ঞপ্তিতে এর  সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে শুরু হয়ে ৩ অগাস্ট পর্যন্ত চলবে। এছাড়া পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১০ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত। পিএসসি জানিয়েছে, আট বিভাগের মোট ১৮টি কেন্দ্রে এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা এবং ১০টি কেন্দ্রে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দুই দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করার পর উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী এ লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হলেও কেন্দ্র ঢুকতে হবে সাড়ে ৯টার মধ্যে।

পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা

কমিশন বলছে, পরীক্ষা হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা নিষিদ্ধ।

পরীক্ষা কেন্দ্রের ফটকে নির্বাহী ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।পরীক্ষার দিন এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। ওই এসএমএসের নির্দেশনা অনুসরণ করতে হবে।

কমিশন জানিয়েছে, পরীক্ষার সময় প্রার্থীরা।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন