আমারদেশ ২৪ ডোস্ক।
সোমবার ২১ জুলাই ২০২৫
ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় সাবেক ২ কর্মকর্তাসহ ৪ জনকে গ্রেফতা করেছে পুলিশ।
গতকাল রোববার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। এদিন রাতে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ জাকারিয়া এ তথ্য জানান।এডিসি বলেন, ডাকাতির ঘটনায়, গাড়ী চালক মাসুম মুনতাসির, সোর্স হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত লে. আরিফ মো, ফিরোজ ইফতেখার ও অবসরপ্রাপ্ত করপোরেল মুকুল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, ডিওএইচএস এর ওই বাসায় ৮ জন গিয়েছিলেন, তবে চেকপোস্টে ৪ জন আটক হলে বাকী চারজন পালিয়ে যায়। তারা ওই বাসায় বিভিন্ন মাদক, অস্ত্র, অর্থ আছে এমন কথা বলে ভেতরে ঢোকে।









