নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

এয়ার ইন্ডিয়ার রানওয়ে বিমান অল্পের জন্য রক্ষা পেল।

আন্তজার্তিক ডেস্ক।

ভারতের মুম্বাইয়ে দুর্ঘটনার শিকার হলো এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ। প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের সময় ফ্লাইটটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানের ইঞ্জিন এবং চাকার ব্যাপক ক্ষতি হলেও সৌভাগ্যবশত যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।
আজ সোমবার (২১ জুলাই) সকাল ৯ : ৩০ মিনিটের দিকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।কোচি থেকে আসা ফ্লাইটটি ভারী বৃষ্টির কারণে ভেজা রানওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে বলে জানা গেছে।

আরও পড়ুন