আমারদেশ২৪ ডেস্ক।
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
উত্তেজিত জনতা জুলাই আন্দোলনে যে সব সাংবাদিক বিরোধীতা করেছিল তাদের বিরুদ্ধে নাম ধরে শ্লোগান দিয়ে শাস্তির দাবি জানান। পরবর্তীতে আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এই সাংবাদিক নামক দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবও তোলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, এরপর ছাত্র জনতা প্রেস ক্লাবে তালা ঝুলিয়ে দেন। জানা যায় সংকট নিরসনে ১৯৬২ সালের পরে ইতিহাসে তিন মাসের অধিক প্রেসক্লাবে তালা জুলিয়ে ছিল ।
এর কিছুদিন পর আওয়ামী পন্থী সাংবাদিকরা জুড়ো হয়ে ১৫ আগস্ট পালনের প্রস্তুতি সভা করার চেষ্ঠা করলে ছাত্র জনতা সহ সেনাবাহিনীর সহযোগিতায় চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে তাদের বের করে দেন। এরপর অন্তর্বর্তী কালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে ও প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্ন্তবতীকালিন কমিটি গঠন হয়। নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম জজ কোর্টে আদালতের এক আইনজীবী জানান সাংবাদিক নামক দুর্বৃত্ত ও আওয়ামী দোসরগুলো এখনো দেশের প্রথম সারির গণমাধ্যম গুলি যেভাবে দখল করে আছে! তাদেরকে এখনই এখান থেকে বিতাড়িত করতে না পারলে ,পলাতক খুনি, ফ্যাসিস্ট হাসিনার দোসর ছাত্র জনতার উপর হামলাকারীদের এজেন্ডা অবৈধ অর্থ এর মাধ্যমে বাস্তবায়ন করতে থাকবে।তিনি বলেন আমরা দেখেছি চট্টগ্রাম প্রেসক্লাব ফ্যাসিবাদি কায়েমের দুর্গ ছিল ওখানে বিএনপি জামাত মতাদর্শের কোন সাংবাদিক যেমন যেতে পারত না তেমনি বিএনপি জামায়াতের কোন বড় নেতা, কর্মী, সাবেক এমপি, মন্ত্রী রাজনীতিবিদরাও বিগত ১৫ বছর চট্টগ্রাম প্রেসক্লাবে ঢুকতে পারত না , বর্তমানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে চট্টগ্রাম প্রেসক্লাব এ ছোট-বড় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আনাগুনায় মুখরিত হয়ে উঠেছে বলে ও মন্তব্য করেন । সেই সাথে অন্তর্বর্তীকালীন কমিটিকে একটি অ- রাজনৈতিক এবং সকল মতাদর্শের সাংবাদিকদের আস্থা এবং আশ্রয় স্থলে গড়ে তোলার জন্য ধন্যবাদ জানান ভবিষ্যতে যাতে আবারও এই ফ্যাসিবাদী খুনি হাসিনার দোসর সাংবাদিক নামক দুর্বৃত্ত রা যাতে চট্টগ্রাম প্রেসক্লাবকে খামচে ধরতে না পারে ওদিকেও সুদৃষ্টিতে নজর রাখার আহ্বান জানান।
চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্ন্তবর্তিকালিন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব জাহিদুল করিম কচির স্বাক্ষরিত একটি তালিকা নোটিশ বোর্ডে টাঙ্গানো রয়েছে যা চট্টগ্রাম প্রেসক্লাবে দৃশ্যমান।









