আমারদেশ২৪ ডেস্ক।
শনিবার, ২ আগস্ট, ২০২৫
ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টহয়ে মা–ছেলের করুণ মৃত্যু হয়েছ।ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ দিতে হলো মাকেও।
আজ শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার চাঁদ গ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ব্র্যাক অফিসের পাশে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, চাঁদ গ্রামের হাবিল সরদারের স্ত্রী জোসনা খাতুন (৫৫) ও ছেলে বিপ্লব সরদার (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে চাঁদ গ্রাম মাঠে যায়। মাঠে চাষবাস শেষে পাওয়ার টিলার নিয়ে বাড়িতে আসছিল। বাড়ির কাছে তাদের নিজস্ব মুরগির ফার্মে বৈদ্যুতিক তার ছিড়ে পাওয়ার টিলারের সঙ্গে পেঁচিয়ে যায়। সেসময় তার মা জোসনা খাতুন ফার্মে কাজ করছিল।ছেলের চিৎকার শুনে মা ছুটে আসেন। দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।









