নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে: নাগরীক পাটি।

আমারদেশ ২৪ ডেস্ক।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন বাংলাদেশের জন্য ‘সেকেন্ড রিপাবলিক’ গঠনের লক্ষ্যে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে।আজ রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক গণসমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার পাঠ করেন।

এ সময় তিনি বলেন, গত বছর এই শহীদ মিনার থেকেই আমরা এক দফা দাবিতে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের ঘোষণা দিয়েছিলাম। সেটি কোনো ব্যক্তির বা দলের নয়, বরং বাংলাদেশের জনগণ এবং অভ্যুত্থানকারী ছাত্র-জনতার পক্ষ থেকে ছিল।”

নাহিদ বলেন, “আমরা দায় ও দরদের রাজনীতির কথা বলেছিলাম। বলেছিলাম এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব, যেখানে স্বৈরতন্ত্র আর কখনো ফিরে আসতে পারবে না। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষার পথে এগোচ্ছি।”

তিনি আরও বলেন, “জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন প্রান্তে আমরা বলেছি– ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদী বন্দোবস্ত এখনো রয়ে গেছে। এই বন্দোবস্ত বিলোপের জন্যই আজকের এই ২৪ দফা ইশতেহার।”

২৪ দফার মূল বিষয়গুলো হলো- (১) নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, (২) জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, (৩) গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, (৪) ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার, (৫) সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, (৬) জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, (৭) গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, (৮) স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, (৯) সার্বজনীন স্বাস্থ্য, (১০) জাতিগঠনে শিক্ষানীতি (১১) গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব, (১২) ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্বার মর্যাদা, (১৩) নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, (১৪) মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, (১৫) তারুণ্য ও কর্মসংস্থান, (১৬) বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, (১৭) টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, (১৮) শ্রমিক-কৃষকের অধিকার, (১৯) জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, (২০) নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা, (২১) জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা, (২২) প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার, (২৩) বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি ও (২৪) জাতীয় প্রতিরক্ষা কৌশল।

ঘোষণা শেষে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের ওপর নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে নিয়েছি।

রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি।

 

আরও পড়ুন