নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

নিজস্ব প্রতিবেদক।

সোমবার ০৪ আগস্ট ২০২৫

চট্টগ্রামের বন্দর এলাকায় গলায় ফাঁস দিয়ে সজিব  নামের এক যুবক আত্মহত্যা করেছেন আজ সোমবার থানার ধুপপুল এলাকায় নিজ বাসার কক্ষে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের পরিবার জানায়, এর আগে রবিবার রাত সাড়ে এগারো টার দিকে নিজের কক্ষে ঘুমাতে যান সজিব। তবে সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা দরজা খুলে তাকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিরাজুল  বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

 

আরও পড়ুন