নিজস্ব প্রতিবেদক।
সোমবার ০৪ আগস্ট ২০২৫
নগরীর চট্রগ্রামের একটি খাদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধারকরেছে চান্দগাঁও থানার পুলিশ।আজ সোমবার দুপুর পৌনে দুটার দিকে শমসেরপাড়া এলাকায় লাশটি উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পানিতে পড়ে তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আমারদেশ২৪ ডেস্ক।









