নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চন্দনাইশে বাস মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১।

নিজস্ব প্রতিবেদক।

সোমবার ০৪ আগস্ট ২০২৫

চট্রগ্রামের চন্দনাইশে  মোটরসাইকেল , যাত্রীবাহী বাস ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে টিপু (৩৫) নামে যুবক নিহত হয়েছেন এর আগে রবিবার দুপুর ২টায় উপজেলার কেশুয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিপু সুলতান পশ্চিম কেশুয়ার ইদ্রিস মিয়ার ছেলে। তিনি বড়মা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈলতলী অভিমুখে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি এবং পাশ দিয়ে চলা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী টিপু সুলতান।

নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বাস দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনার পর অনেকে উত্তেজিত হয়ে পড়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন