নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি।

দোহাজারীতে কারেন্ট জাল জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা।

নিজস্ব প্রতিবেদক।

চন্দনাইশ দোহাজারী পৌরসভায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে। এসময় কারেন্ট জাল বিক্রির দায়ে চার দোকানিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দোহাজারী পৌর সদরের ষ্টেশন রোড এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহামদ, ভূমি অফিসের নাজির আরিফুল হক সহ উপজেলা ভূমি অফিস ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন