নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

ময়মনসিংহে পুলশিরে ওপর হামলায় আহত ২, আটক ১০।

আমার দেশ ২৪ ডেস্ক।
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জেরে পুলিশের অভিযানে কমপক্ষে ১০ জনকে আটক করা হয়েছে ।  আজ শুক্রবার বিকাল ৩টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় এই হামলা ও আটকের ঘটনা ঘটছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই মো: নাজমুল এবং কনস্টবেল মো: এরশাদ। আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক কোতোয়ালি মডেল থানা পুলিশ ও গোয়ন্দো পুলিশের যৌথ অভিযানে কমপক্ষে ৮ থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, স্থানীয় ২ পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে এক ব্যক্তিকে থানায় আসতে বাধা দেয়ার অভিযোগে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগকারীকে উদ্ধার করে থানায় আনার সময় প্রতিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারী আহত হন।

আরও পড়ুন