নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সরকারের কিছু মানুষ ও ভিসির যোগসাজশে ডাকসুতে এক পক্ষের জয়: রিজভী।

  আমারদেশ২৪  ডেস্ক।
 রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
সরকারের কিছু মানুষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের যোগসাজশে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একটি পক্ষের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার রাজধানীতে একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু মানুষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের যোগসাজশে একটি পক্ষকে একচেটিয়া জিতিয়ে দিতে ডাকসু নির্বাচন হয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে ঘায়েল করতে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীলনকশায় ছাত্র সংসদ নির্বাচন কি–না সে প্রশ্নও তোলেন তিনি।
দেশে ইসলাম নাকি মওদূদীবাদ প্রতিষ্ঠা করবেন এমন প্রশ্ন তুলে রুহুল কবির রিজভী বলেন, উগ্র সাম্প্রদায়িকতা ও উগ্র ধর্মীয় রাজনীতি দেশের সর্বনাশ ডেকে আনবে।দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেদের জামায়াতে ইসলামীর সদস্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

আরও পড়ুন