বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তার দলের প্রধান লক্ষ্য এখন জনগণের আস্থা পুনর্গঠন করা।আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
তারেক রহমান লিখেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি ভোটারের বিশ্বাস অর্জন করা বিএনপির অগ্রাধিকার। উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই।’
তারেক রহমান ইতিহাসের ধারাবাহিকতাও টানেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ক্ষমতাকে রাজনীতির কেন্দ্রে স্থাপন করেছিলেন, আর খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই উত্তরাধিকারের ভিত্তিতেই বিএনপি আজ আধুনিক ও ভবিষ্যতমুখী বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে।
গণতন্ত্র ও স্থিতিশীলতার বার্তা দিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান- ‘আমরা ঐক্যবদ্ধ থাকব, শৃঙ্খলা বজায় রাখব, এবং জনগণের সেবায় নিবেদিত থাকব। তাহলেই বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও গণআকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।









