নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জীবননগর সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক।

নিজস্ব প্রতিবেক।

শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

 চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম (৩০) সদরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি হাবিলদার বিল্লাল হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ৬৪/এমপি হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মোল্লা ব্রিকসের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১৮ বোতল ফেন্সিডিল, ১টি বাটন মোবাইল ফোন ও ১টি পাখিভ্যানসহ এক যুবককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে.।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন