নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর।

আমারদেশ২৪ ডেস্ক।
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আগামীকাল সোমবার সকালে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।
আবু হানিফ আজকের পত্রিকাকে জানান, উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক। নুর। তাঁর অনিচ্ছা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শে তাঁর পরিবার ও দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বিদেশে পাঠানো হচ্ছে। দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়াকামনা করেছেন তিনি।
আবু হানিফ বলেন, ‘দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে একই সঙ্গে আমরা উদ্বেগ প্রকাশ করছি, হামলার ২৪ দিন অতিক্রম করার পরও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এমন বর্বরোচিত হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতা-কর্মীরা। এরপর গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতা-কর্মীদের লাঠিপেটা করেন। এতে গুরুতর আহত হন নুরুল হক। লাঠিপেটায় তাঁর মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হাড় ভেঙে যায়। সেদিন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গণঅধিকার পরিষদের এই নেতা।

 

আরও পড়ুন