নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

এনসিপি নেতা আখতারের ওপর হামলা রাজনৈতিক কারণে হয়েছে: তাসনিম জারা।

আমারদেশ২৪ ডেস্ক।
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপসহ হামলা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনকে লক্ষ্য করে নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে এবং গালিগালাজ করা হয়েছে। এটি আখতার ব্যক্তিগত বিরুদ্ধে নয়; কারণ তিনি প্রতিনিধিত্ব করছেন সেই দলকে, যা ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে কাজ করে।’

তিনি আরও বলেন, ‘এই হামলা স্পষ্টভাবে দেখাচ্ছে যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এটি আখতার হোসেনকে দুর্বল করবে না, বরং তার দৃঢ়তা আরও বাড়াবে।

আরও পড়ুন