সোমবার ৬ অক্টোবর ২০২৫
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের পেছনে উপদেষ্টাদেরও ইন্ধন থাকতে পারে, আর তাই এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামকে গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে সকালে নাগরিক যুব ঐক্য আয়েজিত গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। এসময় সরকারের উপদেষ্টাদের তীব্র সমালোচনা করে রাশেদ খান বলেন, এনজিও উপদেষ্টারা যেদিন শপথ নিয়েছেন সেদিনই গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ খুলেছে। এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, নির্বাচন বানচালের মধ্যদিয়ে যদি অভ্যুত্থান ব্যর্থ হয়, তাহলে তার দায়ভার নাহিদ ইসলামকেও নিতে হবে।
গণঅধিকার পরিষদ সংসদের উচ্চকক্ষে পিআরের পক্ষে জানিয়ে রাশেদ খান বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্নকক্ষ পিআর কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এই ব্যবস্থা চালু হলে সকাল-বিকাল সংসদ সদস্যদের কেনাবেচা হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।
দলের সঙ্গে লিয়াজোঁ করেছেন এবং তারা এখন নিজেদের ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) নিয়ে ভাবছেন।
এ বিস্ফোরক মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে তার বক্তব্যের ভিডিও ও ফটোকার্ড পোস্ট করা হয়েছে। নেটিজেনরা পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
আমারদেশ২৪ নিউজ।







