নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

কে পাচ্ছে বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন: তারেক রহমান।

নিউজ ডেস্ক।

সোমবার ৬ অক্টোবর ২০২৫

দীর্ঘ প্রায় ২ দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচনে বিএনপির কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, নেতাকর্মীদের বিচার, এবং দেশের নির্বাচনী রাজনীতিসহ নানা সমসাময়িক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।

নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন বাছাই কৌশল প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আমরা কখনোই পেশিশক্তি, টাকার প্রভাব বা পারিবারিক বিবেচনায় প্রার্থী মনোনয়ন দিইনি, ভবিষ্যতেও দেব না। , মানুষের সঙ্গে তার সম্পর্ক ও সম্পৃক্ততা থাকে, এবং ওই এলাকার জনগণের কল্যাণে কাজ করার সক্ষমতা রাখেন।’

তিনি বলেন, ‘আমরা চাই এমন একজন প্রার্থী, যার সঙ্গে এলাকার তরুণ, নারী, মুরুব্বি, ছাত্রছাত্রী—সব শ্রেণির মানুষের যোগাযোগ আছে। যার প্রতি মানুষের আস্থা ও জনসমর্থন রয়েছে। জনগণের সমর্থন যার সঙ্গে থাকবে, তাকেই আমরা প্রাধান্য দেব।’

তৃণমূলের মতামতের গুরুত্ব সম্পর্কেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার ভাষায়, ‘তৃণমূলের মতামত অবশ্যই আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। গণতন্ত্রে বিভিন্ন মত থাকা খুবই স্বাভাবিক। কোনো এলাকায় ৫০ জনের মধ্যে ৩০ জন একটি মত দেবে, ১৫ জন আরেকটি মত দেবে—এটাই স্বাভাবিক। আমরা যেখানে মেজরিটির মত পাই, সেটিকেই গুরুত্ব দিই।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না, বরং এমন একজনকে বেছে নিতে চাইছি, যিনি শুধু দলের নয়, দলমত নির্বিশেষে এলাকার অধিকাংশ মানুষের সমর্থন পান। কারণ নির্বাচনে শুধু দলীয় সমর্থন যথেষ্ট নয়—জনগণের অংশগ্রহণই এখানে মুখ্য।’

অন্যদিকে, জামায়াতে ইসলামী ও অন্যান্য দল নিয়ে গঠিত সম্ভাব্য নতুন জোট সম্পর্কে প্রশ্নে তারেক রহমান বলেন, ‘যে কোনো দল যদি সংবিধান ও আইন মেনে রাজনীতি করে, তাতে উদ্বেগের কিছু দেখি না। নির্বাচন হলে প্রতিযোগিতা থাকবেই, এটিই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া।’

তিনি দৃঢ়ভাবে বলেন, ‘বিএনপি অতীতেও প্রতিযোগিতামূলক নির্বাচন করেছে, এবারও করবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকা মানেই উদ্বেগের কারণ নয়।

 

আরও পড়ুন