নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গার যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার ১ আটক।

বুধবার ৮ অক্টোবর ২০২৫

চুড়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র এবং জাল নোট সহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অপারেশন ৩৬ এডি’ নামে অভিযানে

৫৫ এফ আই ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি)-এর নেতৃত্বে এই যৌথ দলটি আলমডাঙ্গা মিয়াপাড়ার বাসিন্দা মো: ইসরাফিল আলম সানি-এর বাড়িতে তল্লাশি চালায়।
উদ্ধারকৃত মালামাল ও আটক আসামি
অভিযানের সময় বাড়িটি থেকে মো: ইসরাফিল আলম সানি-কে আটক করা হয় এবং তাঁর হেফাজতে থাকা নিম্নলিখিত মালামালগুলো উদ্ধার হয় ৬৫০ গ্রাম গাঁজা,১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,১ বোতল বিদেশী মদ,৪টি দেশীয় ধারালো অস্ত্র,১টি ৫০০ টাকার জাল নোট,নগদদুই লক্ষ সাতচল্লিশ হাজার আটশত ত্রিশ টাকা,২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
অভিযানে আসামির সহযোগী আলমডাঙ্গার মিয়াপাড়ার মৃত মজিদ মিয়ার ছেলে পিয়াল মাহমুদ সাদ্দাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মো: ইসরাফিল আলম সানি-কে উদ্ধারকৃত মালামালসহ আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক দ্বিতীয় আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান সরকার জানান পালাতাম আসামির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানা গেছে।

 

আরও পড়ুন