নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ লাখ টাকা জরিমানা। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে। দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়িয়েছে সরকার। বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান। একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আন্তর্জাতিক পণ্যবাহী বাণিজ্যিক চালান পাঠানো হয়েছে। শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা।

যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় ডিবি হেফাজতে আসামীর মৃত্যু।

ঢাকার পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় আটক মো. মোক্তার হোসে (৪০) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে মারা গেছেন।

আজ শুক্রবার মোক্তারের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে ডিএমপি। তারা এই ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে।

কিবরিয়া (৪৭) ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন। গত সোমবার সন্ধ্যায় মুখোশধারী ৩ সন্ত্রাসী মিরপুর ১২ নম্বরের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করেন।

পরবর্তীতে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। এর প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার শরীয়তপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত নজরুল, মাসুম ও জামান নামে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গুলি মো. মোক্তার হোসেন (৪০) নামের এক ব্যক্তির কাছে আছে বলে জানায়। এরপর তাদের দেয়া তথ্যে মোক্তারকে ডিবির একটি টিম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পল্লবী এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় উত্তেজিত জনতা মোক্তারকে কিল-ঘুষি মারে।

 

আরও পড়ুন