নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে: রুমিন ফারহানা।

নিজস্ব প্রতিবেদক।

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে। একই সঙ্গে ঢাকা শহরসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ও সরকারের ওপর বর্তায়।

আজ শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর বাজার বালুর মাঠে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন বলেন, বর্তমানে সমাজে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, ৫০ থেকে ৬০ জন এমপির একটি তালিকা তৈরি করে তাদের ওপর হামলার পরিকল্পনা রয়েছে, যার উদ্দেশ্য নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করা। জীবন-মৃত্যু ও হেফাজতের মালিক আল্লাহ হলেও সরকার তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।

পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত সভায় তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কার কার কাছে অবৈধ অস্ত্র রয়েছে তা খুঁজে বের করতে হবে। পুলিশের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র কারও কাছে পাওয়া গেলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে।

 আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন