নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

১৫ বছর আগে সংসদে বলেছিলাম তারেক রহমান আসবেন : পার্থ।

আমারদেশ২৪ ডেস্ক।

বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নিজের ১৫ বছর আগের এক বক্তব্যের কথা স্মরণ করেছেন। ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, ‘তারেক রহমান আসবেন’।
এর আগে  বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফিরেছেন তারেক রহমান। তার দেশে ফেরার পর আজ শুক্রবার স্মৃতিচারণা করে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন আন্দালিব রহমান পার্থ।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর এখন বাংলাদেশে। আজ থেকে প্রায় ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম ‘তারেক রহমান আসবেন’ আর বাংলাদেশের জনগণই ঠিক করবেন তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। সেই সময় দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে কথাটা বলা সহজ ছিল না।”
পার্থ বলেন, ‘আমি গণনা করে বলিনি, ভবিষ্যদ্বাণীও করিনি, কেবলমাত্র দৃঢ় বিশ্বাস থেকে বলেছিলাম।
আমার বিশ্বাস ছিল যে তারেক রহমানের মতো জনগণের এক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো জজ সাহেবের কলমের খোঁচা দিয়ে নির্ধারিত হয় না, সেটা নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায়, জনগণের মাধ্যমে সঠিক সময়ে।’
পোস্টে শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে অভিনন্দন জানান আন্দালিব রহমান পার্থ।

আরও পড়ুন