ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন। তিন নেতার মাজারে শ্রদ্ধা,
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দলের নির্বাচনি প্রচারণার যাত্রাকে স্বাগত জানিয়ে নাহিদ বলেন, এই জনপদের সবকিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। তাই এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এই যাত্রা করছি।
আমারদেশ২৪ নিউজ।









