নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

২৮ জানুয়ারি বগুড়ায় যাচ্ছেন : তারেক রহমান।

আগামী ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বগুড়া আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

তিনি জানান, ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া আসবেন। এদিন তিনি বগুড়া জেলা বিএনপি’র সাথে এক সভায় মিলিত হবেন। পরে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এশার নামাজ ও মসজিদটি পরিদর্শন শেষে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিদর্শন করবেন।

বিএনপি’র এই নেতা আরও জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরের দিন ২৯ জানুয়ারি বগুড়া সদর উপজেলার সব কয়েকটি ইউনিয়নের ধানের শীষের পক্ষে নির্বাচনি গণসংযোগ করবেন। এদিন সকালে তিনি এরুলিয়া ইউনিয়ন দিয়ে গণসংযোগ শুরু করে সাবগ্রাম ইউনিয়ন দিয়ে কর্মসূচি শেষ করে গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হবেন।

বগুড়া জেলা বিএনপি সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর পর আগামী ২৮ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন।

তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে এক নজর দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন