নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চট্রগ্রামের লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যু।

লোহাগাড়ায় মোটরসাইকেল ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইরফানুল ইসলাম চুহিম (২২) নামের এক যুবকের  মৃত্যু হয়েছে।আজ শুক্রবার সকাল দশটার দিকে উপজেলা সদরের লোহাগাড়া ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চুহিম লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দফাদার পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র। তিনি একটি বেসরকারি কোম্পানির বিক্রয়কর্মী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো. হেলাল উদ্দীন জানান, চট্টগ্রামমুখী একটি সিমেন্ট কোম্পানির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চুহিম, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট মো. সম্রাট হোসেন দুর্ঘটনার বিষয়টিরসত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমারদেশ২৪ নিউজ। 

আরও পড়ুন