নিউজ ডেস্ক।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমা। তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তাহলে বিএনপি অবশ্যই সেই ফলাফল মেনে নেবে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না? আমরা সব দলই মেনে নেব। তবে শর্ত একটাই—নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে।
আমারদেশ২৪ ডেস্ক।









