নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের আজ জম্মদিন। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনী কমান্ডার ট্রাইব্যুনালে হাজির। সাবেক আইনমন্ত্রীর ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় এক যুবকের ৭ দিনের রিমান্ড। প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন।

নারায়ণগঞ্জ সাবেক সিটি মেয়র আইভি জামিন পেয়েছেন।।

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী হত্যাসহ পৃথক ৫ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সারা হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু প্রমুখ।জামিন পাওয়া মামলাগুলো হলো— বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা,পুলিশের কাজে বাধা দানের মামলা

প্রথম চারটি হত্যা মামলা ফতুল্লা মডেল থানায় দায়ের করা হয়। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়ক এবং ভুঁইগড় ও দেলপাড়া এলাকায় গুলিতে চারজন নিহত হন। নিহতদের পরিবারের সদস্যরা এসব মামলার বাদী।

অপর মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে করে। অভিযোগে বলা হয়, আইভীকে তার বাসভবন ‘চুনকা কুটির’ থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১২ মে মামলা করা হয়, যেখানে আইভীর সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও আসামি করা হয়।

সেলিনা হায়াৎ আইভী ২০২৫ সালের ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ওই সময় তাকে আরও পাঁচটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়।২০২৫ সালের ৯ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ তাকে আগের পাঁচ মামলায় জামিন দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।

আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, নতুন পাঁচ মামলায় জামিন মিললেও আগের পাঁচটি মামলা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকায় আইভী এখনই মুক্তি পাচ্ছেন না।আইভীর আরেক আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন আশা প্রকাশ করে বলেন, ঈদুল ফিতরের আগেই আপিল বিভাগের শুনানি অনুষ্ঠিত হতে পারে

  • আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন