নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসন প্রার্থী বাদশা।

নিউজ ডেস্ক।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনথেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশাকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সইকৃত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সোয়া লক্ষাধিক ভোট বেশি পেয়ে বিএনপি’র চেয়ারম্যান তারেক নির্বাচিত হন। তবে গত ১৬ ফেব্রুয়ারি বগুড়ার আসনটি ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন তিনি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার আসনটিসহ ঢাকা-১৭ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বিজয়ী হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন। বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেই নিয়ম অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর বগুড়া-৬ আসন থেকে জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়ন নিশ্চিত হওয়ায় আনন্দের জোয়ার ভাসছে দলীয় নেতাকর্মীরা। রেজাউল করিম বাদশা বগুড়া পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানতে চাইলে বগুড়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের পক্ষ থেকে বগুড়া সদর আসনে জেলা বিএনপি’র সভাপতিকে উপনির্বাচনে মনোনয়ন দেওয়ায় তৃণমূল থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীরা খুশি। আগামী ৯ এপ্রিলের নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানো হবে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন