নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুদকের বিরুদ্ধে যে ৩টি অভিযোগ এনেছে : জুলাই নেতা। হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না। উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কমপ্লেক্স ইয়ংবিয়নের অংশ। ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তিনি আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও সংশ্লিষ্ট। নারীর ক্ষমতায়ন ছাড়া একটি সভ্য সমাজ পূর্ণতা পেতে পারে না: রিজভী। গ্যাস সংকট মোকাবিলায় সরকার বড় ধরনের পরিকল্পনা নিয়েছে।

বাংলাদেশিদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক ডেস্ক।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরব ত্যাগ করতে না পারা বাংলাদেশিদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ

গতকাল বুধবার রিয়াদ-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি যেসব বাংলাদেশির ভিজিট, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ শেষ হয়েছে কিন্তু তারা এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে ১৮ এপ্রিলের পূর্বে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো দিন টিকিট কেটে সরাসরি বিমানবন্দরে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে।

এ সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই এবং ভিসার মেয়াদ বৃদ্ধি ছাড়াই প্রবাসীরা দেশটি ছাড়তে পারবেন।দুতাবাস আরও সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে হতে পারে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন