নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে।

জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে র‌্যালিটি বের হয়। পরে র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও সমাবেশে জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান, এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, জাগপার জেলা আহ্বায়ক সাফ উদ্দিন, বিডিবির জেলা সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল, জামায়াতে ইসলামীর জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

amardesh24.com

 

আরও পড়ুন