নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

সরকারি টিফিনের রুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড পাওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ।

গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা সরকারি টিফিনের রুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড পাওয়ার ঘটনা নিয়ে উদ্বে ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়তে গিয়ে ব্লেডটি দেখতে পায়। সৌভাগ্যক্রমে রুটিটি মুখে দেওয়ার আগেই ব্লেডটি চোখে পড়ায় কোনো ধরনের শারীরিক ক্ষতি হয়নি।

ঘটনার পর শিক্ষার্থী বিষয়টি সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়ফুন নাহারকে জানায়। পরে তিনি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা সরকারি টিফিনের মান, নিরাপত্তা ও প্রস্তুত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রজেক্ট ডিরেক্টর শাহ আলম খান দাবি করেন, উৎপাদন প্রক্রিয়ায় রুটির মধ্যে ব্লেড চলে যাওয়ার সুযোগ নেই। তাঁর ভাষ্য, প্যাকেটজাত করার আগে প্রতিটি রুটি মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। তাই কীভাবে ব্লেডটি রুটির ভেতরে এলো, তা তাঁর জানা নেই।

এদিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানান, বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

amardesh24.com

 

আরও পড়ুন