নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উখিয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি বেকারি কারখানা ও একটি মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে

আজ বৃহস্পতিবার সকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের নির্দেশনায় উপজেলার কোর্টবাজারের ভালুকিয়া সড়কে মধ্যরত্ন রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারসংলগ্ন একটি বাসায় পরিচালিত বেকারি কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানকালে অনুমোদন ছাড়াই পণ্যের স্টিকারে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারায় কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন মরিচ্যা বাজারের তিনটি মাংসের দোকান পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তারা দোকানগুলোর ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করেন। পরিদর্শনের এক পর্যায়ে একটি দোকানে বোতলে রক্ত সংরক্ষণ করে তা মাংসের ওপর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৫২ ধারায় ওই দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।উপজেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

amardesh24.com

 

আরও পড়ুন