নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

সার্জিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, গণভোটকে অবৈধ বলা হলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।

নিজস্ব প্রতিবেদক।

এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, গণভোটকে অবৈধ বলা হলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে

গতকাল বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার কাকিনা বানিনগর উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই পথযাত্রা’ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সার্জিস আলম বলেন, “সালাহউদ্দিন আহমেদ দেশে বা বিদেশে যেখানেই থাকুন, যদি এই গণভোট অবৈধ হয়, তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, আপনাদের দলের বিএনপি সরকারও অবৈধ।”

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মেগা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে। একইভাবে বর্তমানেও খাল খনন প্রকল্পকে ঘিরে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, শ্রমিক দিয়ে খাল খননের কথা বলা হলেও পরে ড্রেজার দিয়ে কাজ করা হয়েছে এবং এ প্রকল্পে অনিয়ম ও লুটপাট হয়েছে। তার দাবি, বিএনপির নেতাদের অনুমোদন ছাড়া অনেক ক্ষেত্রে ঠিকাদাররা কাজ শুরু করতে পারেন না।

amardesh24.com

আরও পড়ুন