নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে তিনটি শর্ত মেনে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে।

গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয়ের নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।

হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে তিনটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা-সংক্রান্ত প্রচলিত আইন ও বিধি যথাযথভাবে অনুসরণ করা এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা। পাশাপাশি নির্ধারিত শর্ত মানতে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। পরে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন