নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচ শেষে ফেরার পথে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরের একটি গাড়ির চাকা পাংচার হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কর্মসূচি শেষ করে গাড়িবহরটি সড়কপথে রওনা হলে চলন্ত অবস্থায় এই বিপত্তি ঘটে।
তাৎক্ষণিকভাবে ঠিক কী কারণে গাড়ির চাকাটি পাংচার হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি জানাজানি হলে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে দ্রুত গাড়ির চাকা মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর বহরটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।
amardesh24.com









