নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

আলিফকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির।

জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমিরও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান তিনি।

হাসপাতালে পৌঁছে ডা. শফিকুর রহমান চিকিৎসাধীন আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত কিশোরের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। হাসপাতাল থেকে বের হওয়ার পর তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় কিশোর আলিফ। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার একটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়ার তথ্য সামনে আসে।

amardesh24.com

 

আরও পড়ুন