নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপ বয়কটের হুমকি ও সাবেক ফুটবলারদের তীব্র সমালোচনার মুখে। বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। ডিজিটাল চাঁদাবাজি এবং সংগঠিত অপপ্রচারের এক নতুন বাস্তবতা। শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ডে। বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতচূড়া দ্রুততম সময়ে জয়ের রেকর্ডধারী নেপালি। পেঁপেগাছ কেটে ধ্বংস করায় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে ক্লাস ও হাসপাতালে ফিরতে পারছেন না

শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ডে।

ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ডেনেওয়ার আবেদন করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যশোর থেকে চট্টগ্রামে এনে তাকে আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদেশ দেবেন।

দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম এসব তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া

সন্ত্রাসী ‘ধামা ইলিয়াস’ পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

পুলিশ সুপার আরও জানান, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ডেভিড ইমনকে গ্রেপ্তারে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হলেও তিনি বারবার অবস্থান পরিবর্তন করায় কিছুটা জটিলতা তৈরি হয়। অবশেষে গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে চার সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তলসহ বিভিন্ন দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

একই সময়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেভিড ইমনের সহযোগী মোহাম্মদ রায়হানকে গ্রেপ্তারে আরেকটি অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান পালিয়ে যেতে সক্ষম হন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি এবং অস্ত্র আইনের অন্তত ১৩টি মামলা রয়েছে। মোহাম্মদ রায়হান ও ডেভিড ইমন দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন।

এছাড়া টার্গেট কিলিং বা সুনির্দিষ্ট ব্যক্তিকে হত্যার মাধ্যমে তারা চট্টগ্রামে এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

amardesh24.com

 

আরও পড়ুন